ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিশাল ভূমিকা রয়েছে : তথ্যমন্ত্রী

ads
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলনের এত বছর পর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'

শনিবার সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

তিনি বলেন, 'ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্ম জানে না। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলনের এত বছর পর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'
ads
ads
ads

Our Facebook Page